আল-আকসায় জুমার নামাজে কড়া বিধিনিষেধ ই স রা য়ে লে র
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ AM

আল-আকসায় জুমার নামাজে কড়া বিধিনিষেধ ই স রা য়ে লে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১০:১৭:৫৯ AM

আল-আকসায় জুমার নামাজে কড়া বিধিনিষেধ ই স রা য়ে লে র

ছবি : সংগৃহীত


রমজান মাসে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যেসব পুরুষের বয়স ৫৫ বছরের বেশি, নারীর বয়স ৫০ বছরের উর্ধ্বে, এবং যেসব শিশুর বয়স ১২ বছরের কম— শুধু তাদেরকেই শুক্রবার জুমার নামাজের সময় আল আকসা চত্বরে প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে।

আরও বলা হয়েছে, যারা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং মসজিদ চত্বরে প্রবেশের সময় তা প্রদর্শন করতে হবে। আল-আকসা মসজিদ চত্বরের আশে পাশে কয়েকটি সেনা চেকপোস্ট বসানো হয়েছে, সেসব চেকপোস্টে গিয়ে সংগ্রহ করতে হবে এই ছাড়পত্র।

গুরুত্বের বিচারে ইসলাম ধর্মাবলম্বীদের আল-আকসার মসজিদের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববি। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল-আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। পরে নবীর মেরাজের পর কেবলার পরিবর্তন হয়।

এক সময় আল-আকসায় নামাজ পড়ায় তেমন কোনো বাধা দিত না ইসরায়েল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণাকারী গোষ্ঠীর অতর্কিত হামলা এবং সেই হামলার জবাব দিতে গাজা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)  ১৫ মাসের ভয়াবহ অভিযান আগেকার সব হিসেব পাল্টে দিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক