নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৫:৩৫:৫৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ছবি : সংগৃহীত


‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। 

শনিবার ( ৮ মার্চ )  সকালে উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদসহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। 

তিনি বলেন- দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সর্বক্ষেত্রে নারী-পুরুষরা সমানভাবে অবদান না রাখলে দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে। কোনোক্ষেত্রে পিছিয়ে না থেকে, আমরা চাই নারী-পুরুষ ভেদাভেদ ভুলে নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার