মাদারীপুরে ট্রিপল মা র্ডা রে র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

মাদারীপুরে ট্রিপল মা র্ডা রে র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন

মাদারীপুরে ট্রিপল মা র্ডা রে র ঘটনায় মা ম লা, গ্রে ফ তা র ৩

ছবি : সংগৃহীত


মাদারীপুরে ২ ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় নিহত সাইফুল-আতাউরের চাচা হোসেন সরদার ও প্রতিপক্ষ শাজাহান খানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে।

নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারের সাথে স্থানীয় প্রভাবশালী শাজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার শাজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী