আর্জেন্টিনায় প্রবল বৃষ্টি-বন্যায় ১৩ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ AM

আর্জেন্টিনায় প্রবল বৃষ্টি-বন্যায় ১৩ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৭:২৫:৪২ AM

আর্জেন্টিনায় প্রবল বৃষ্টি-বন্যায় ১৩ জনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ঝড় ও প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার এই শহর। টানা আট ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় অনেক রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে। শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং ১১০০ জনেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।  

শুক্রবার বাহিয়া ব্লাংকায় ৪০০ মিলিমিটারেরও (১৫.৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, যা প্রতিবছর গড়ে মোট বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, অ্যাম্বুলেন্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠাচ্ছে । অন্যদিকে উপকূলরক্ষী বাহিনীও উদ্ধারকাজে সহায়তা করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে বন্যার পানিতে গাড়ি ভেসে যেতে দেখা যাচ্ছে। 

প্রাদেশিক সরকারের মন্ত্রী কার্লোস বিয়ানকো স্থানীয় রেডিওকে বলেছেন, “আমাদের শহরটি পুনর্নির্মাণ করতে হবে। কিছু মানুষ আছে যারা সবকিছু হারিয়েছেন।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক