মাধবপুরে গাঁ জা সহ ২ মা দ ক কারবারি গ্রে প্তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

মাধবপুরে গাঁ জা সহ ২ মা দ ক কারবারি গ্রে প্তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ০৩:০৮:৫৬ পূর্বাহ্ন

মাধবপুরে গাঁ জা সহ ২  মা দ ক কারবারি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক  কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এক প্রেস রিলিজে জানায়,সোমবার (১০ মার্চ) রাত পৌনে ১ টার দিকে সিপিসি-২ মৌলভীবাজারের আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রতনপুর গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মো: ইয়াকুব আলীর ছেলে মো: ইসমাইল মিয়া (৩২)। 

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দ কৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করেছে।

সিলেট র‌্যাব-৯  এর মিডিয়া কর্মকর্তা শহিদুল  ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব -৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার