ট্রা‌কের ধাক্কায় মা-মে‌য়ের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

ট্রা‌কের ধাক্কায় মা-মে‌য়ের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৭:৩২:৫০ পূর্বাহ্ন

ট্রা‌কের ধাক্কায় মা-মে‌য়ের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে উপ‌জেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহিমা খাতুন (৩) ও তার মা রোখসানা খাতুন (২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম। প্রত‌্যক্ষদর্শী এবং নিহ‌তের স্বজনদের বরাত দি‌য়ে তি‌নি জানান, দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথে পাকরাইল এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর ছিট‌কে পড়ে যায়। 

এ ঘটনায়া ঘটনাস্থ‌লেই রা‌হিমার মৃত্যু হয়। প‌রে এলাকাবাসী রোখসানা‌কে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখা‌নে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু হয়। 

ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাক রে‌খে পালিয়ে যায়। এসময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় জলে জানান ওসি ফরিদুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী