হঠাৎ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে, শুরু হয়েছে মৃ*দু তা পপ্র বা হ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায়

হঠাৎ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে, শুরু হয়েছে মৃ*দু তা পপ্র বা হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ০৪:৫৩:২২ পূর্বাহ্ন

হঠাৎ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে, শুরু হয়েছে মৃ*দু তা পপ্র বা হ

ছবি : সংগৃহীত


কয়েকদিন আগেও চুয়াডাঙ্গা জেলায় শীতের আমেজ ছিল। তবে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। চলতি রমজানেই  তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে বলে জানিয়েছে জেলার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। 

এদিকে হঠাৎ গরম পড়ায় খেটে খাওয়া রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। আবার আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী।

আসলাম উদ্দিন নামে একজন রিকশাচালক বলেন, এখনো রাতে হালকা শীত শীত লাগে। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকদিন যাবত গরম অনুভব হচ্ছিল। তবে আজ অতিরিক্ত গরম লাগছে। রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। এভাবে তাপমাত্রা বাড়লে রোজা রেখে রিকশা চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে।

আকাশ নামে এক দোকানি বলেন, দিনের বেলা বেশ ভালো গরম পড়ছে। তবে রাতে কিছুটা কম। এই আবহাওয়া পরিবর্তনের ফলে আমার বাড়ির সদস্যরা জ্বর-ঠান্ডায় ভুগছি। 

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী