আজমিরীগঞ্জে নির্বাচন অফিসে মা ন ব ব ন্ধ ন ও কর্মসূচি পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে নির্বাচন অফিসে মা ন ব ব ন্ধ ন ও কর্মসূচি পালিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১০:৩১:৩৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে  নির্বাচন অফিসে মা ন ব ব ন্ধ ন ও কর্মসূচি পালিত

ছবি : সংগৃহীত


ইসি সচিবালয় ও সারাদেশে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। নির্বাচন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদসহ ইসির কর্মকর্তা ও কর্মচারীরা।

সেই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ এ সময় সেবা গ্রহীতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান দৈনিক হবিগঞ্জের বানী এর প্রতিনিধিকে জানান

ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।

NID  কমিশন থেকে চলে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ভোটার লিস্ট এবং NID একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত আলাদা করা হলে দুটিই তার মর্যাদা এবং গুনগত মান হারাবে। তিনি আরও বলেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শ্রম এবং ঘামের বিনিময়ে তৈরী NID অন্যদের হাতে চলে গেলে তা কমিশনের জন্য মর্যাদাহানীকর হবে। স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্টানের ক্ষমতাকে সংকুচিত করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার