এক সড়কে দুর্ভোগে হাজারো মানুষ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ PM

এক সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৬:১৪:০০ AM

এক সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

কাদায় একাকার পুরো সড়ক। কাদা মাড়িয়েই চলাচল করতে হয় এলাকাবাসীকে


সামান্য বৃষ্টিতেই জমে পানি। কাদায় একাকার হয়ে যায় পুরো সড়ক। কাদা মাড়িয়েই চলাচল করতে হয় এলাকাবাসীকে।   

এ অবস্থা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাগাও গ্রামের সড়কের।  সড়কের এই করুণ দশার কারণে হাজারও পথচারী  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন রানা বলেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ রাস্তার বেহাল অবস্থা দিয়ে চলাফেরা করছে। কাদামাখা এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়, হাজার হাজার পথচারী বাজারে আসা যাওয়া করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন কিন্তুু রাস্তাটি মেরামতে কারো কোন উদ্যোগ নেই। আমরা সাধারণ জনগন আশা করবো যারা জনপ্রতিনিধি যারা আছেন তারা রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন।

এলাকার আরেক বাসিন্দা আনোয়ার হোসেন তার ফেইসবুকে লিখেছেন- কলাগাও জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা এযেন দেখার কেউ নেই, এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি  দিয়ে কলাগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,সীমান্ত একাডেমি কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী সহ এলাকার হাজার হাজার মানুষ অনেক কষ্ট করে  চলাফেরা করে।

এ ব্যাপারে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন, শিক্ষার্থী সহ জনগনের  যাতায়াতের জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি মেরামতের চেষ্টা করবো।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল বলেন জনদুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে শিক্ষার্থী সহ এলাকার জনগন রাস্তাদিয়ে চলাফেরা করতে পারে।

ডিডি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ