দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গু*লি করে হ ত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গু*লি করে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০৪:১৪:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গু*লি করে হ ত্যা

ছবি : সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় কামরুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম করমুল্যাহপুর অজি উল্লাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১২ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান কামরুল। সেখানে কিছু দিন চাকরির পর গড়ে তোলেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দোকান বন্ধ করার সময় তার দোকানে দুইজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ রয়েছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে কামরুলের বুকের বাম পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে কামরুলের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

নিহতের ভাই কামরুজ্জামান বলেন, কামরুল কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল। সম্প্রতি বাড়িতে নতুন ঘর করা হয়েছে। দেশে ফিরে নতুন ঘরে ঢুকার পরিকল্পনা ছিল তার। তার বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। মরদেহ দেশে আনতে ইতোমধ্যে সেখানে অবস্থান করা আমাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার এ আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার (কামরুল) মৃত্যুর বিষয়টি অবগত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী