নোংরামির মধ্যে থাকতে চান না তামিম ইকবাল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৩ PM

নোংরামির মধ্যে থাকতে চান না তামিম ইকবাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৭:৫৬:২০ AM

নোংরামির মধ্যে থাকতে চান না তামিম ইকবাল

ছবি: সংগৃহীত


বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আর শেষ কয়দিন তাঁকে ঘিরে একের পর এক নাটক নিয়ে নিজের মনের ভেতর জমে থাকা ক্ষোভের কথা যে ঢালবেন তামিম সেটা বোঝাই যাচ্ছিল। তামিম সেই ক্ষোভ ঢেলেছেন, ধুয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বিকেল ৫টার কিছুক্ষণ পর এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তামিম। তাঁকে বাদ দেওয়ার জন্য মিথ্যা গুজব তৈরির অভিযোগও তুলেছেন দেশসেরা বাঁহাতি ওপেনার। তাঁকে ইচ্ছে করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করে বলেছেন তামিম।

তাঁকে নিয়ে বোর্ড ও নির্বাচকদের দোটানার কথা তুলে ধরেছেন তামিম। জানিয়েছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও। তামিম বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ম্যাচে আমি ৪৪ রান করেছিলাম। নিজেকে নিয়ে খুশি ছিলাম। এর দুই-এক দিন পর বোর্ডের উচ্চমহল থেকে একজন ফোন করলেন। তিনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। তিনি ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে অনেক ম্যানেজ করিয়ে খেলাতে হবে। একটা কাজ করো প্রথম ম্যাচ খেলো না। আমি বললাম, ভাই এটা তো ১২-১৩ দিনের কথা। এই কদিনে তো আমি আরও ভালো অবস্থায় থাকব। কী কারণে খেলব না! তিনি বললেন, তুমি যদি খেল আমরা একটা পরিকল্পনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’

বিসিবির সেই কর্মকর্তার কথায় মন ভেঙে গেছে বলে জানান তামিম। বলেছেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে আমি কিছুদিন ধরে কোন মানসিকতায় ছিলাম। আমি একটা ভালো ইনিংস খেলেছি, সুখী ছিলাম এর মাঝে এসব কথা, আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর আমি এক পজিশনে ব্যাট করেছি, জীবনে কখনো ৩-৪ পজিশনে ব্যাটিংই করিনি। যদি কোনো দিন করতাম তাহলে হয়তো মানিয়ে নেওয়া সহজ হতো। কিন্তু কখনোই এই পজিশনে ব্যাট করিনি। স্বাভাবিকভাবেই আমি কথাটা সহজভাবে নিতে পারিনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’

তাঁকে সরানোর জন্য যে নোংরামি করা হয়েছে, সেটিও বলেছেন তামিম, ‘আমার মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ইচ্ছা করে করে। আমি তখন বললাম, দেখেন আপনাদের যদি এ রকম চিন্তাধারা থাকে তাহলে আমাকে আপনারা না পাঠান। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। একেক দিন একেকটা জিনিস আপনারা আমাকে ফেস করাবেন তার মধ্যে থাকতে চাই না। এরপর সেই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, যেগুলো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বলা উচিত নয়।’

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত