হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৪:২১:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অ ব রো ধ

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ মার্চ) বেলা ১২টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে সেখানে সড়ক অবরোধ করে নানা ধরণের শ্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখার ফলে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। সড়ক অবরোধ শেষে হবিগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়াতনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্ঠাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মানহীনতার অভিযোগ তুলে তা বন্ধের ষড়ন্ত্রে লিপ্ত রয়েছে। এখানে মানহীনতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বৈষম্যমূলক। আমাদের মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ৩শত জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর বিপরীতে রয়েছে ৫৫জন শিক্ষক ও কিউরেটর রয়েছে ২ জন। আর্থাৎ প্রতি ৬ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষক রয়েছেন। তাই শিক্ষক সংকটের মতো যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

মূলত বিগত পতিত সরকারের বিগত সরকারের এই ব্যর্থতা ঢাকতেই বর্তমান স্বাস্থ্য উপদেষ্ঠা এই ধ্বংসাত্মক পরিকল্পনা করেছেন। আর তাতে হুমকির মুখে পড়েছে আমাদের ভবিষ্যত ও মানষিক স্বাস্থ্য। তাই এই রকম ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরে আসার আহবান শিক্ষার্থীদের।

প্রেস ব্রিফিয়ে অন্যান্যদের মধ্যে ২য় ব্যাচের শিক্ষার্থী রিংকু দেবনাথ, ৩য় ব্যাচের শিক্ষার্থী রিয়েল সরকার, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তাসনিমুর রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার