হবিগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ শুরু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

হবিগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ শুরু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১২:৪৮:৫৫ অপরাহ্ন

হবিগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ শুরু

ছবি: নিজস্ব


দেশের অন্যতম রপ্তানিকারক শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপ প্রতিবছরের মত এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের শুরু করেছে। সায়হাম গ্রুপের  চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব  অর্থায়নে আজ রোববার (১৫ মার্চ)  সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা,ও চুনারুঘাট উপজেলার  ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।  মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন,হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২১ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার অসহায়, অস্বচ্ছল লোকজন রয়েছেন যাদের ইফতার সামগ্রীর কেনার সামর্থ্য নেই।চাইলেও তারা  ভাল ইফতার সামগ্রী কিনতে পারেনা।তাদের কথা চিন্তা করে  সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ ৪  মাধবপুর চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে ইফতার সামগ্রী দুএকদিনের মধ্যে  পৌছে দেওয়া হবে।

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন,সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ,ফয়সলের অনুপ্রেরণায় সায়হাম তার জন্মলগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।ঈদ, পুজা, দুর্যোগ দুর্বিপাকে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সায়হাম গ্রুপ সাধারণ মানুষের পাশে মন উজাড় করে দাড়িয়েছে।এ ছাড়া এলাকার, মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা সহ দলমত নির্বিশেষে সকল মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরাই প্রথম নোয়াপাড়া  গ্রামে শিল্প কারখানা প্রতিষ্টা করার কারনে হাজারো নরনারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।মাধবপুরে শুরু হয়েছে শিল্প বিপ্লব।আজীবন আমরা মানুষের সেবা করে যেতে চাই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার