শিশুকে অ প হ র ণ করে মুক্তিপণ দাবি : গ্রে ফ তা র ৩ ভাই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিশুকে অ প হ র ণ করে মুক্তিপণ দাবি : গ্রে ফ তা র ৩ ভাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:১৭:৫৩ পূর্বাহ্ন

শিশুকে অ প হ র ণ করে মুক্তিপণ দাবি : গ্রে ফ তা র ৩ ভাই

ছবি : সংগৃহীত


হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী।  

গতকাল রোববার (১৬ মার্চ) বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

 এরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)।  

শিশু শিপন শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনির বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার ছেলে।  

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১০ মার্চ দুপুরে অটোরিকশা চালক লিটন মিয়া তার স্ত্রী ও সন্তান শিপনকে হবিগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে দাঁড় করিয়ে রেখে শায়েস্তানগর বাজারে কেনাকাটা করতে যান। কিছুক্ষণ পর ফিরে দেখেন শিশু সন্তান সেখানে নেই এবং স্ত্রী কান্নাকাটি করছেন।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর অভিযুক্ত তিনজনের বড় ভাই সজল মিয়া মোবাইলফোনে লিটনের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন ৫০ হাজার টাকা নিয়ে তার দেওয়া ঠিকানা উত্তরসাঙর পোতার বিল রাস্তায় যান লিটন। কিন্তু দেড় লাখ টাকা না দিলে শিশুকে দেওয়া হবে না জানিয়ে তাকে ফেরত পাঠানো হয়। পরে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে গত শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সেনা সদস্যরা আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে শিশু শিপনকে উদ্ধার করে এবং ওই তিনজনকে আটক করে নিয়ে আসে।

এরপর গতকাল রোববার বিকেলে শিশুর বাবা মামলা দায়ের করলে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার তিনজনের বাবা ফিরোজ মিয়া এবং ভাই সজল মিয়াও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার