মা দ ক ব্যবসায়ীদের হা ম লা য় তিন পুলিশ সদস্য আ হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

মা দ ক ব্যবসায়ীদের হা ম লা য় তিন পুলিশ সদস্য আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০৭:০৬:৫২ পূর্বাহ্ন

মা দ ক ব্যবসায়ীদের হা ম লা য় তিন পুলিশ সদস্য আ হ ত

ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে গেলে হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফ উদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) জেলা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ সময় ডিবির তিন সদস্যকে মারধর করে পালিয়ে যায় তারা। তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন রাজারবাগ পুলিশ লাইনসে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী