চুনারুঘাট পৌরসভা বাজারের ইজারা নিয়ে হাইকোর্টে রিট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

চুনারুঘাট পৌরসভা বাজারের ইজারা নিয়ে হাইকোর্টে রিট

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০১:৪১:৫৬ পূর্বাহ্ন

চুনারুঘাট পৌরসভা বাজারের ইজারা নিয়ে হাইকোর্টে রিট

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার সরকারি সাধারণ বাজার ইজারা নিয়ে হাইকোর্টে রিট করেছেন বর্তমান ইজাদারা নুরুল হক চৌধুরী। রিটের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে এটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি ১৪৩১ বাংলা সনে বাজারে প্রায় পাঁচ মাস ইজারা আদায় বন্ধ ছিল। এতে করে লোকসানের কবলে পড়েন  ইজারাদার নুরুল। ইজারা মূল্য ফেরত পেতে আবেদন করেন তিনি। এতে ব্যর্থ হয়ে তিনি আদালতের দারস্থ হন।

রিট সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার অধীন সরকারি সাধারণ বাজার ৩৩ লাখ ৩৫ হাজার টাকায় ইজারা নেন উপজেলার হাতুন্ডা গ্রামের ব্যবসায়ী নুরুল হক চৌধুরী। দরপত্রের সঙ্গে ১৪ লাখ টাকা পৌরসভা বরাবর জমা দেন তিনি। কিন্তু নানা সংকটের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বাজারের ইজারা আদায় বন্ধ থাকে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চুনারুঘাট পৌরসভায় প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর পৌরসভার সাধারণ বাজারের ইজারা মূল্যের বাকি ১৯ লাখ ৩৫ হাজার টাকা আদায়ে ইজারাদারকে তাগিদ দেন। বাজার থেকে ইজারা না নিলেও প্রশাসকের নির্দেশমতে ইজারামূল্য পরিশোধ করেন নুরুল। এতে ক্ষতিগ্রস্ত হন তিনি।

লোকসান হয়েছে মর্মে ইজারাদার নুরুল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরে জেলা প্রশাসকের কাছে তাদের আবেদন করে। ওই আবেদনে ইজারার মেয়াদ সাড়ে পাঁচ মাস বাড়ানো কিংবা ইজারার টাকা ফেরতের কথা বলেন তিনি। কিন্তু এতে সাড়া দেয়নি কেউ। পরে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন এ ব্যবসায়ী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার