কোরআনের আ ই নে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

কোরআনের আ ই নে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৯:৫১:০৪ পূর্বাহ্ন

কোরআনের আ ই নে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।  এ ক্ষেত্রে আইনজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামী আইনের থেকে পৃথিবীতে ভালো কোনও আইন নেই। তাই ইসলামী আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনও অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার নিশ্চিত হতে পারে।

অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্য মামলা পরিচালনা করতে আইনজীবীদের আহ্বান জামায়াত আমির।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী