৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা*ত্রলীগ নেতা সাদ্দাম
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা*ত্রলীগ নেতা সাদ্দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৩:৩২:৩৭ পূর্বাহ্ন

৩ দি‌নের রি মা‌ ন্ডে ছা*ত্রলীগ নেতা সাদ্দাম

ফাইল ছবি


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলী‌গের কু‌ড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন নয়নের তিন দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হ‌লে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। ছাত্রলীগ নেতা সাদ্দা‌ম হো‌সেন নয়নের আইনজীবী শাখাওয়াত হো‌সেন ‌বিষয়‌টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দি‌কে রংপুর শহরের জাহাজ‌ কোম্পা‌নি মোড় থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে কু‌ড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলি‌শের এক‌টি দল।

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দা‌ম হো‌সেন নয়ন। গ্রেপ্তা‌রের পর বৃহস্প‌তিবার দুপু‌রে আশিক হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দামকে আদাল‌তে তুলে ১০ ‌দি‌নের রিমান্ড চাওয়া হ‌য়। বিচারক তিন দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

কু‌ড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা‌বিবুল্লাহ জানান, দুপুর ১২টায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হো‌সেন‌ নয়নকে আদালতে তোলা হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক মজনু মিয়া তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী