রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববিতে গিয়েছেন ১ কোটি ৪০ লাখ মুসল্লি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ AM

রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববিতে গিয়েছেন ১ কোটি ৪০ লাখ মুসল্লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৩:৫৮:২৪ AM

রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববিতে গিয়েছেন ১ কোটি ৪০ লাখ মুসল্লি

ফাইল ছবি


প্রতি বছরের মতো এবারের রমজানেও নামাজ আদায় এবং ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)-এর রওজা জিয়ারত করতে মদিনার মসজিদে নববিতে যাচ্ছেন বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের রমজানের প্রথম ১৫ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই মসজিদে গিয়েছেন রেকর্ড ১ কোটি ৪০ লাখ মুসল্লি।

এদের মধ্যে মহানবী (স.)-এর রওজা জিয়ারত করার অনুমোদন পেয়েছেন ৩৭ লাখ ৯ হাজার ৩৭২ জন নারী ও পুরুষ। কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা সৌদি সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

রমজানে মসজিদে নববিতে আসা মুসল্লিদের ইফতারের মাধ্যমে আপ্যায়ন করেছে কর্তৃপক্ষ। দ্য জেনারেল প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম ১৫ দিনে ৪৫ লাখ প্যাকেট ইফতার ও ৩ হাজার ৬৫০ টন পানি বিতরণ করা হয়েছে মুসল্লিদের মাঝে।

মূল মসজিদ ও মসজিদ চত্বরকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে রমজানের প্রথম ১৫ দিনে ব্যবহার করা হয়েছে ৮১ হাজার লিটার জীবানুনাশক তরল।

বয়স্ক লোকজনের চলাচলের সুবিধার জন্য মসজিদ চত্বরে বিশেষ গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে। দ্য জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, রমজানের প্রথম ১৫ দিনে ২ লাখ ৫০ হাজার মুসল্লিকে গাড়ি পরিষেবা এবং ৫০ হাজার জনকে হুইলচেয়ার পরিষেবা দেওয়া হয়েছে।

মসজিদে নববি মদিনায় অবস্থিত। যেসব মুসল্লি আসছেন, তাদের অধিকাংশই বসবাস করেন মদিনা ও তার আশপাশের এলাকগুলোতে। মসজিদে নববিতে আগমন নির্বিঘ্ন করতে মদিনা ও তার আশপাশের এলাকাগুলোতে বিশেষ শাটল বাসের ব্যবস্থাও করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক