বাস-অটোরিকশা সংঘ*র্ষে নি হ ত ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বাস-অটোরিকশা সংঘ*র্ষে নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৬:৫৫:০৫ পূর্বাহ্ন

বাস-অটোরিকশা সংঘ*র্ষে নি হ ত ৪

ছবি : সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। 

স্থানীয়রা বলেন, আসর নামাজের পর হঠাৎ করে চোখের সামনে এমন ঘটনায় হতভম্ব হয়েছি। ১০ সেকেন্ডের ব্যবধানে ৩-৪টা লাশ দেখলাম। এই সড়কে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এর আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সড়কে সচেতনতার জন্য পুলিশ প্রশাসন উদাসীন বলে অভিযোগ করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। দুইজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিস্তারিত পরে জানাতে পারব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী