ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি: পাইলট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৫ PM

তামিম ইস্যুতে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার

ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি: পাইলট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৪:৫৭:৩৮ AM

ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি: পাইলট

ছবি : সংগৃহিত


বিশ্বকাপ দল থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবং বোর্ডের বর্তমান সম্পর্ককে নাটকের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ দলের সাবেক সফল উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে পাইলট বলেন, ‘আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে...! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এতো দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই কোচ নিয়োগ হলো...টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!’

২০০৩ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, ‘টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?’

পাইলট বলেন, ‘দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সেরকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন যে, তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকজন ভাবে সাকিবকে ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণ মানুষকেতো আসলে বোকা বানানো হচ্ছে।’

SH



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা