আজমিরীগঞ্জে বে*পরোয়া মাটিখে*কোরা, নদী থেকে কাটা হচ্ছে মাটি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বে*পরোয়া মাটিখে*কোরা, নদী থেকে কাটা হচ্ছে মাটি

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১০:২৪:২৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বে*পরোয়া মাটিখে*কোরা, নদী থেকে কাটা হচ্ছে মাটি

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জ উপজেলা জুড়ে চলছে ফসলি জমির মাটি কাটার ধুম।এবার মাটিকোরদের চোখ পড়েছে এবার উপজেলার শুকনো নদীর  উপর কোথাও দিনে আবার কোথাও রাতে।মাটি কাটার এই মহোৎসবে মেতেছেন মাটি খেকোরের দল।

অনুসন্ধানে জানা গেছে, অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা স্থানীয় প্রভাব কাটিয়ে । এই চক্রটি দীর্ঘদিন ধরে নদীতে ভেকু দিয়ে  ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে। ক্রমাগত মাটি কাটার ফলে  আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে আশেপাশের ফসলি জমিগুলো।

এছাড়াও মাটি বহন করা ট্রাকের চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বৃষ্টির মৌসুম হলেই  দুর্ভোগের আশঙ্কা এলাকাবাসীর। এতেই  থেমে থাকেনি মাটি খেকোরদের দল এবার চোখ পড়েছে উপজেলা শুকনো নদীর  উপর। আজমিরীগঞ্জ উপজেলার  ভিতর দিয়ে  বয়ে গেছে কুশিয়ারা নদীর উপ শাখা  নদী টি খননের অভাবে শুকিয়ে যাওয়ায়, মাটি খেকোরা বেপরোয়া হয়ে নদী থেকে অবাধে মাটি চুরি হচ্ছে।  নদীর থেকে  প্রভাবশালীরা অবাধে কেটে নিচ্ছে কোটি কোটি টাকার মাটি। প্রতিদিন ডায়না গাড়ি  করে মাটি বিক্রি করে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায় উপজেলার জলসুখা ইউনিয়নে  চৌধুরী  হাঁটির পাশে  কুশিয়ারা নদীর থেকে  মাটিখেকোর দলেরা অবাদে  মাটি নিয়ে  বিক্রি করছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  নিবিড় রঞ্জন তালুকদার এর সঙ্গে মুঠোফোন  আলাপ করলে তিনি জানান  উপজেলার  বিভিন্ন  জায়গায় ফসলি জমি কাটা কথা শুনলে এলাকার ইউনিয়ন পরিষদের সচিব ও এবং তহসিলদারের মাধ্যমে  কাজ গুলি বন্ধ  করার চেষ্টা করি। জলসুখা নদী থেকে মাটি নেওয়ার অভিযোগ  পেয়ে লোক পটিয়ে মাটি নেয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়ছে ওদেরকে নিয়ে তহসিলদার  আগামী  রবিবার কথা বলবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার