মসজিদে নামাজের সময় হা ম লা, প্রা ণ গেলো ৪৪ জনের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ AM

মসজিদে নামাজের সময় হা ম লা, প্রা ণ গেলো ৪৪ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১১:২৪:৩৯ AM

মসজিদে নামাজের সময় হা ম লা, প্রা ণ গেলো ৪৪ জনের

ছবি : সংগৃহীত


আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারের একটি মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

গত শুক্রবার নাইজার, বুরকিনা ফাসো ও মালি, এই তিন দেশের সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফোম্বিতা গ্রামে হামলার এ ঘটনা ঘটে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়টির বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই দিন আসরের নামাজ চলাকালে জঙ্গিরা হামলা চালায়।

কোকোরো পশ্চিম আফ্রিকায় আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি তৎপরতার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এ হামলার জন্য আইএসের সঙ্গে সম্পর্কিত ইআইজিএস গোষ্ঠীকে দায়ী করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এ বিষয়ে মন্তব্য জানার জন্য ইআইজিএসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করতে পারেনি।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছেন, তখন ব্যাপক অস্ত্রে সজ্জিত জঙ্গিরা মসজিদটিকে ঘিরে হামলা চালায়।”

বিবৃতিতে হামলাটিকে ‘বিরল নিষ্ঠুরতার নির্বিচার হত্যা’ বলে বর্ণনা করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে একটি বাজারে ও স্থানীয়দের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে মোতায়েন সেনারা প্রাথমিকভাবে ৪৪ জন নিহত ও ১৩ জন মারাত্মকভাবে আহত হওয়ার খবর দিয়েছেন। এ হামলার ঘটনায় নাইজারে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০১২ সালে তুয়ারেগদের বিদ্রোহ চলাকালে জঙ্গিরা মালির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়। এরপর থেকেই আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি তৎপরতা ও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

পরে এই বিদ্রোহের ঢেউ মালির সীমান্ত পেরিয়ে প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে বিস্তৃত হয়। অতি সম্প্রতি এই ঢেউ পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ টোগো ও ঘানার উত্তরাঞ্চলেও বিস্তৃত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক