তামিম ইকবালের বিষয়ে এখনও নিশ্চুপ কেন বিসিবি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৫ PM

তামিম ইকবালের বিষয়ে এখনও নিশ্চুপ কেন বিসিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১১:১১:০৪ AM

তামিম ইকবালের বিষয়ে এখনও নিশ্চুপ কেন বিসিবি

ছবি: সংগৃহীত


তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকার পেছনে সবচেয়ে বেশি অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে। এ নিয়ে যদিও সাকিবের কথা উল্লেখ করেননি তামিম, তবে বিসিবির সর্বোচ্চ পর্যায়ের কেউ তাকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়েছিলেন বলে তিনি জানান। এর বিপরীতে বিসিবি একটা ব্যাখ্যা দেবে বলে অপেক্ষায় আছেন অনেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই বলছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। প্রশ্ন উঠেছে কেন এখনো নিশ্চুপ বিসিবি?

বিসিবির একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ‘বোর্ডের চিন্তা এখন শুধুই বিশ্বকাপ ঘিরে, আপাতত মিডিয়ায় কোনো কথা বলবেন না কেউ। যদি কিছু বলেন সেটা বোর্ড সভাপতিই বলবেন, সেটা যে কোনো সময়ই হতে পারে।’

আগামীকাল (শুক্রবার) বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের একটি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাজমুল হাসান পাপনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি তামিমের বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করতে পারেন।

গতকাল বিশ্বকাপ খেলতে তামিমকে ছাড়াই ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ। এরপর এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’’ আমি বলেছি, এখনও ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, ‘‘আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’’

‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিক অবস্থা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি আগে কখনো তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি, আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে’, যোগ করেন তামিম।

ভিডিও বার্তায় দেওয়া তামিমের বক্তব্য প্রসঙ্গে বুধারই জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। বিসিবি সভাপতির উত্তর ছিল- ‘বলবো, বলবো...আজকে না।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা