নাফ নদীতে নিখোঁজ বি জি বি সদস্যের ম র*দে হ উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নাফ নদীতে নিখোঁজ বি জি বি সদস্যের ম র*দে হ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৩:৫২:৩২ পূর্বাহ্ন

নাফ নদীতে নিখোঁজ বি জি বি সদস্যের ম র*দে হ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) টেকনাফ সাবারাং সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ বেলাল এই সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নিখোঁজ হন বিজিবি সদস্য বেলাল।

পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এদের মধ্যে এক শিশু ও তিনজন নারী রয়েছে। স্থানীয় লোকদের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিজিবি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী