মসজিদে ইতিকাফে থাকা মুসুল্লির মৃ*ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

মসজিদে ইতিকাফে থাকা মুসুল্লির মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৫:২৯:১২ পূর্বাহ্ন

মসজিদে ইতিকাফে থাকা মুসুল্লির মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


ফেনীর দাগনভূঞায় মসজিদে ইতিকাফ অবস্থায় নূর আলম বাবুল (৫০) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মসজিদে ইতিকাফে থাকা মুসুল্লির মৃত্যু

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নূর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম গত শুক্রবার থেকে ইতিকাফ পালনের উদ্দেশ্য মসজিদে অবস্থান করছিলেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, তিনি এতোদিন সুস্থ ছিলেন। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী