আশপাশে পানি নেই, আ গু ন নেভাতে জোয়ারের অপেক্ষা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আশপাশে পানি নেই, আ গু ন নেভাতে জোয়ারের অপেক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৭:৩৬:৫৩ পূর্বাহ্ন

আশপাশে পানি নেই, আ গু ন নেভাতে জোয়ারের অপেক্ষা

ছবি : সংগৃহীত


সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুনের চারপাশে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি) কাটা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কোথাও পানি নেই। তাই জোয়ারের অপেক্ষায় রয়েছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, রাতে জোয়ার এলেই ফায়ার লাইনে দেওয়া হবে পানি। আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে। তাতে আর আগুন চারপাশে ছড়াতে পারবে না। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। কলমতেজীর তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘আমরা ফায়ার লাইন কেটে রেখেছি কিন্তু পানির সংকট রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, শনিবার কলমতেজীতে লাগা আগুন রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুন নিভে গেছে। দুই এক জায়গায় ধোঁয়া দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গুলিশাখালীতে কী পরিমাণ জায়গায় আগুন জ্বলছে, তা জানতে ও জানাতে আরও সময় লাগবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের গুলিশাখালীতে আগুন লাগার খবর পায় বন বিভাগ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী