জগন্নাথপুরে মোবাইলে গান শোনানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ PM

জগন্নাথপুরে মোবাইলে গান শোনানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৭:৫৫:২২ AM

জগন্নাথপুরে মোবাইলে গান শোনানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জিয়াদ মিয়া পাটলী ইউনিয়নে কামীনীপুর গ্রামের বাসিন্দা।

গত সোমবার (১২ জুন ) বিকাল ৫ টায় উপজেলার কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে মোবাইল ফোনে গান শুনাবে বলে শিশুটিকে আকিক মিয়ার বাড়ির বাংলা ঘরে ডেকে নেন জিয়াদ। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই শিশুটিকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তাঁর মেয়েটি প্রথম শ্রেনীতে পড়ে। ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত জিয়াদ পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তার নানা বাড়ি ছাতক উপজেলার লাউতলা গ্রামের মনির মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।

ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে সাথে অভিযান চালিয়ে আসামী জিয়াদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী