ব্যাংক কর্মকর্তা খু ন : স্ত্রী গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ব্যাংক কর্মকর্তা খু ন : স্ত্রী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:০৩:২৬ পূর্বাহ্ন

ব্যাংক কর্মকর্তা খু ন : স্ত্রী গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাংক কর্মকর্তা জাফর আলীকে (৪৩) খুন করা হয়েছে অভিযোগ করে থানায় মামলা করা হয়েছে। মামলা করার পর ব্যাংকারের স্ত্রী রোমানা ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা করার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।মৃত জাফর আলী চৌধুরীর (৪৩) ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা।

তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নগরীর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

চান্দগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাফরের লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাট বাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা ছিল।

তিনি বলেন, জাফরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জাফরকে তার স্ত্রী খুন করেছেন। এরপর রাতেই তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত চান্দগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় রোমানাকে একমাত্র আসামি করা হয়। ওই মামলায় রোমানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রোমানা আমাদের জানিয়েছেন, তার স্বামী জাফর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী