গাইবান্ধায় ট্রা ক চা পা য় প্রা ণ গেলো মোটর*সাইকেল আরোহীর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় ট্রা ক চা পা য় প্রা ণ গেলো মোটর*সাইকেল আরোহীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় ট্রা ক চা পা য় প্রা ণ গেলো মোটর*সাইকেল আরোহীর

প্রতীকী ছবি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় আলম মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গতকাল রোববার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার গুমানীগঞ্জ ইউনয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় সেলসম্যানের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে আলম মিয়া মোটরসাইকেল চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের জনতা ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কে যানজটে আটকা থাকা দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আলম।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী