সুনামগঞ্জে হাজার বোতল মদ জব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM

সুনামগঞ্জে হাজার বোতল মদ জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০১:০৯:১৩ AM

সুনামগঞ্জে হাজার বোতল মদ জব্দ

সুনামগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই জনকে আটক করে র‍্যাব


সুনামগঞ্জ থেকে প্রায় হাজার বোতল মাদ উদ্ধার করেছে র‍্যাব। এদময় দুই জনকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন দোয়ারাবাজার থাানার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২২) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রবিউল আলম রণি (৩১)।

দোয়ারবাজার ও সুনামগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে  দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফয়সালকে ৯৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির একটি দল।

ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল আলম রণিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মোট ৮৩১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মদসহ ফয়সালকে দোয়ারাবাজার ও রণিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।



ডি ডি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ