মাধবপুরে আ.লীগের দুই নেতা গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মাধবপুরে আ.লীগের দুই নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ০৩:৫৭:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে আ.লীগের দুই নেতা গ্রে ফ তা র

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে ৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগে উপজেলার বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের নেতা ডাঃ হরিশ চন্দ্র দেব (৬০) ও চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে কাশিমনগর ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদকে গ্রেফতার করে। সে রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাই’র ছেলে।

অপর দিকে একই সময়ে মনতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা মনতলা এলাকায় অভিযান চালিয়ে ডাঃ হরিশকে গ্রেফতার করেন। সে বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব কাটিয়ে উপজেলা সদরে সোনাই নদীর জায়গা দখল করে বহুতল ভবন তৈরী করার অভিযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান-৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ যড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদের হবিগঞ্জ কোটে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার