জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, ছড়ানো হচ্ছে গু জ ব: স্বরাষ্ট্র সচিব
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, ছড়ানো হচ্ছে গু জ ব: স্বরাষ্ট্র সচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ০৫:১৪:২১ পূর্বাহ্ন

জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, ছড়ানো হচ্ছে গু জ ব: স্বরাষ্ট্র সচিব

ছবি : সংগৃহীত


বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই”। এর আগে রবিবার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। একই সাথে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এই ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে।

সেসব তথ্যকে ‌‘গসিপ’ হিসাবে বর্ণনা করে স্বরাষ্ট্র সচিব বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোন তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।” তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী