ভুট্টা ক্ষেতে মিললো জীবিত নবজাতক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ভুট্টা ক্ষেতে মিললো জীবিত নবজাতক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ০৫:১৬:৫৩ পূর্বাহ্ন

ভুট্টা ক্ষেতে মিললো জীবিত নবজাতক

ছবি : সংগৃহীত


ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে একদিন বয়সী জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় সদর উপজেলায় জামালপুর ইউনিয়নে মহেসালী গ্রামে এ ঘটনা ঘটে।

নবজাতক উদ্ধারকারী শানু আক্তার জানান, সকালে জমিতে কাজ করতে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়, হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। একটু ভেতরে গিয়ে তিনি দেখেন একটি মেয়ে নবজাতক কান্না করছে। এরপর তাকে উদ্ধার করে তিনি বাসায় নিয়ে যান।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বাচ্চাটির বাবা-মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে। যদি এর আসল বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়, তবে তাদের কাছে হস্তান্তর করা হবে। না হয় শিশুটিকে যিনি নিজের কাছে রাখতে ইচ্ছুক তাকে বিবেচনায় নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান বলেন, শিশুটি প্রাথমিকভাবে সুস্থ বলেই মনে হয়েছে। তবে যেহেতু দীর্ঘ সময় সে খালি গায়ে মাটিতে পরেছিল তাই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী