পুকুরে বিষ দিয়ে মাছ হত্যা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ PM

পুকুরে বিষ দিয়ে মাছ হত্যা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০৩:৩০:৫২ AM

পুকুরে বিষ দিয়ে মাছ হত্যা

বিষপ্রয়োগে মরে গেছে পুকরের মাছ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের সাজিদুল হকের পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক সাজিদুল বলেন, প্রায় ১২০ শতক জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে শুক্রবার সকালে মাছ মরে ভেসে উঠতে দেখেন।

প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।

 এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদ্রুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ডি ডি



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ