বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৬ PM

বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৩ ০৪:২০:০৬ AM

বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

ফুটবল নিয়ে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক


বিশ্বকাপ শুরু না হতেই সাকিব আল হাসানকে নিয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল।তাকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফুটবল নিয়ে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক।এ কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। 

সাকিবের জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তার চোট কতখানি গুরুতর সেটিও জানায়নি বিসিবি।

এদিকে সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা। 

ডিডি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা