বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অ ন শ ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অ ন শ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১০:৩৬:২৩ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অ ন শ ন

ছবি : সংগৃহীত


কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে অনশন বসেছেন মামি।গত রোববার (২৩ মার্চ) দুপুর থেকে প্রেমিক নাজমুলের বাড়িতে অনশনে বসেন তিনি।

প্রেমিক নাজমুল (২০) কাচারী পাড়া গ্রামের দেলাবর রহমানের ছেলে। অনশনে বসা নারী ও নাজমুল সর্ম্পকে মামি-ভাগনে।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি প্রেমিক ভাগনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, স্ত্রীকে ভাগনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পেয়ে তার সাবেক স্বামী মিন্নাতুল ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দেন। এর কয়েক মাস পরে মিন্নাতুল তার স্ত্রীকে তালাক দেন।

এদিকে বাড়িতে না থাকায় এ নিয়ে নাজমুল হোসেনের মন্তব্য পাওয়া যায়নি। তবে নাজমুলের মা বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি, আমার ছেলে এখনো পড়াশোনা করে।

চিলমারী থানার ওসি মুশাহেদ খান বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। জানালে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী