আবারও চলন্ত বাসে ডা কা তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

আবারও চলন্ত বাসে ডা কা তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন

আবারও চলন্ত বাসে ডা কা তি

ছবি : সংগৃহীত


সাভারে আবারও যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাকু দিয়ে ভয় দেখিয়ে বাস যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে শুভযাত্রা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির সময় মোবাইল দিতে না চাওয়ায় এক যাত্রীকে ছুরিকাঘাত করে ডাকাতদলের সদস্যরা। বিষয়টি দেখে অন্য যাত্রীরা ভয়ে আর প্রতিবাদ করেননি।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের শিমুলতলা এলাকা থেকে ৫ সদস্যের ডাকাতদল শুভযাত্রা পরিবহনের বাসে ওঠে। বাস ছাড়ার পর একটু সামনে গেলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে যাত্রীদের ভয় দেখিয়ে প্রায় ২০টি মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।

একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভিতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত পড়েন। পরে বাসযাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী বাসযাত্রীরা জানান, সাভারের সিআরপি এলাকার ফুট ওভারব্রিজের নিচ থেকে গাড়িতে উঠেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টিভিসহ মূল্যবান মালামাল লুট করে সিএন্ডবি এলাকায় নেমে যায় তারা।

আশুলিয়ার বলিভদ্র এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী লিটন বলেন, ‘ডাকাতরা পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে। আমাকেও ছুরি ধরেছিল, তখন বাসে চিল্লাচিল্লি হওয়ায় তারা সামনের লোকজনের কাছ থেকে মালামাল নিয়েই নেমে যায়। আমি বাসের পেছনে থাকায় কিছুটা রক্ষা পেয়েছি। আমার কাছে অল্প টাকা ছিল। তবে আমার পাশেই একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বাসচালক ও তার সহকারীকে আটক করে থানায় দিয়েছেন ভুক্তভোগীরা। যেহেতু ডাকাতি শুরু হয়েছে সাভার এলাকায়, তাই আটকদেরর সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী