ঈদের নির্দিষ্ট তারিখ জানালেন মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ AM

ঈদের নির্দিষ্ট তারিখ জানালেন মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০২:০৫:৪৯ AM

ঈদের নির্দিষ্ট তারিখ জানালেন মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা

ফাইল ছবি


আগামী ৩০ মার্চ এ বছরের ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়।

এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। এর ভিত্তিতে ৩০ মার্চকে ঈদের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিসরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’ প্রদান করবে, যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে।

মিসর সরকার নিশ্চিত করেছে যে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকবে তিন দিন—৩০ মার্চ রবিবার থেকে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত।

এদিকে ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক