মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা সহ মা*দক সম্রাট আকবর গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা সহ মা*দক সম্রাট আকবর গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৭:৫৯:৫৭ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ই য়া বা সহ মা*দক সম্রাট আকবর গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আকবর (৬২) ও সোহেল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০ টায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় মাদক সম্রাট আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।

পরে আলী আকবর এর স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকায় তার সহযোগী সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ সোহেল মিয়াকে গ্রেফতার করেন। আলী আকবর মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দেলোয়ার মিয়ার পুত্র ও সোহেল মিয়া একই এলাকার হোসেন আলীর পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক সায়েদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবর তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী, তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা আছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী