বালুচরে অ জ্ঞা ত ব্যক্তির লা শ উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

বালুচরে অ জ্ঞা ত ব্যক্তির লা শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১০:১৫:২৪ পূর্বাহ্ন

বালুচরে অ জ্ঞা ত ব্যক্তির লা শ উ দ্ধা র

প্রতীকী ছবি


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা নদীর বালুচর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন বালুচরে দুই পা হাঁটু পর্যন্ত বাইরে রেখে সারা শরীর বালুর নিচে চাপা দেয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়।

ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর পুলিশের ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা এসে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করি। পাশাপাশি রংপুর থেকে ক্রাইম সিন টিম এসে মরদেহ উত্তোলন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুই-তিন দিন আগে হত্যা করে নির্জন চরে বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নিহতের পরিচয় সনাক্তসহ হত্যার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী