হবিগঞ্জে ট্রাক চা পা য় তাবলীগ জা মা তে র দুই সদস্য নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রাক চা পা য় তাবলীগ জা মা তে র দুই সদস্য নি হ ত

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৩:২৩:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রাক চা পা য় তাবলীগ জা মা তে র দুই সদস্য নি হ ত

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই জন সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার  ছেলে মোঃ মারুফ (৩৮) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)।

পুলিশ সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের ১২ জন সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিন জনকে সকলের আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। এসময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর পৌছে রাস্তা ক্রসিং করার সময় সিলেট গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৯৪১৮) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনা স্হলে দুই জন নিহত হন ও আহত হন আরো দুই জন।  স্হানীয়রা আহতদের কে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

আহত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল জেলার আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুব উল্যার ছেলে অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৩০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল