দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তা*পপ্রবাহ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তা*পপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:৩১:৩১ পূর্বাহ্ন

দেশের ৭ অঞ্চলে বইছে মৃদু তা*পপ্রবাহ

ছবি : সংগৃহীত


দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে — রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী। আগামী ২৪ ঘণ্টায় এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারা দেশের দিন-রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

৭২ ঘণ্টার এই পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরসঙ্গে ১ম (২৬ মার্চ) ও ২য় দিন (২৭ মার্চ)  সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর ৩য় দিন (২৮ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী