পর্যটকবাহী সাবমেরিন বি স্ফো রি ত হয়ে ছয়জনের মৃ*ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

পর্যটকবাহী সাবমেরিন বি স্ফো রি ত হয়ে ছয়জনের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০৭:৫০:৪০ পূর্বাহ্ন

পর্যটকবাহী সাবমেরিন বি স্ফো রি ত হয়ে ছয়জনের মৃ*ত্যু

ফাইল ছবি


মিসরের লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সিনবাদ নামের এ সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন। যারমধ্যে শিশুও ছিল। সাবমেরিনটি উপকূলীয় শহর হুরঘাদার প্রবাল প্রাচীর দেখাতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই এটি বিস্ফোরিত এবং উপকূল থেকে এক কিলোমিটার দূরে ডুবে যায়।

দুর্ঘটনার সময় সাবমেরিনট ৪৫ জন যাত্রী ও অন্যান্য ক্রুদের বহন করছিল। যার মধ্যে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৯ জনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিসরের রাজধানী কায়রোতে অবিস্থত রাশিয়ার দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, বিবলিও গ্লোবাস ইজিপ্ট ট্র্যুর নামে একটি সংস্থা সাবমেরিনটি পরিচালনা করত। দুর্ঘটনার সময় এটিতে তাদের ৪৫ জন নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়। রুশ দূতাবাস অবশ্য চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

যে সংস্থাটি সাবমেরিনটি পরিচালনা করত সেটির একটি বিজ্ঞাপনে বলা আছে, তাদের সাবমেরিনে পর্যটকদের জন্য ৪৪টি আসন রয়েছে। এছাড়া এটিতে পাইলটদের জন্য দুটি আসন রয়েছে। বিজ্ঞাপনে আরও বলা আছে, না ভিজেই লোহিত সাগরের নিচের দৃশ্য অবলোকন করা যাবে তাদের সাবমেরিনের মাধ্যমে। যেটিতে রয়েছে স্বচ্ছ জানালা। এছাড়া বিশ্বে বিনোদনের জন্য নির্মিত যে ১৪টি সাবমেরিন রয়েছে, সেটির দুটি তাদের কাছে রয়েছে বলেও এক বিজ্ঞাপনে জানিয়েছিল এ সংস্থাটি

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী