সাবেক এ ম পি মান্নানপুত্র তানিম গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সাবেক এ ম পি মান্নানপুত্র তানিম গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১১:১৯:১৯ পূর্বাহ্ন

সাবেক এ ম পি মান্নানপুত্র তানিম গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরের ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এমএ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন।

মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। সাত বছর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে তানিম সহ-সভাপতি পদে ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিস্ফোরক আইনে তানিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী