সৌদির প্রতিবেশী ওমানে রোজা ৩০টি, ঈদ সোমবার
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ AM

সৌদির প্রতিবেশী ওমানে রোজা ৩০টি, ঈদ সোমবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১০:১১:১৬ AM

সৌদির প্রতিবেশী ওমানে রোজা ৩০টি, ঈদ সোমবার

ছবি : সংগৃহীত


ইসলামের পবিত্র স্থান সৌদিতে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। দেশটির মানুষ কাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। সৌদির পাশপাশি কাতার, আমিরাতও রোববার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।

তবে সৌদির প্রতিবেশী ওমান আজ চাঁদ দেখা যায়নি। দেশটির সরকার সোমবার ঈদ শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও ওমানে গত ২৮ ফেব্রুয়ারি একইসঙ্গে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে গত ১ মার্চ থেকে উভয় দেশেই রমজান মাস শুরু হয়েছিল।

ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কমিটি শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার বৈঠকে বসে। চাঁদ যেহেতু দেখা যায়নি তাই তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক