পাবনায় শিশুকে ধ র্ষ ণে র অ ভি যো গ, অ ভি যু ক্তে র বাড়িতে আ গু ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পাবনায় শিশুকে ধ র্ষ ণে র অ ভি যো গ, অ ভি যু ক্তে র বাড়িতে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১১:৪১:৫১ পূর্বাহ্ন

পাবনায় শিশুকে ধ র্ষ ণে র অ ভি যো গ, অ ভি যু ক্তে র বাড়িতে আ গু ন

ছবি : সংগৃহীত


পাবনা বেড়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (২৯ মার্চ) রাতে অভিযুক্ত গোলজার হোসেনকে (৫০) আটক করে থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার ইফতারের আগ মুহূর্তে ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় শিশুটিকে টাকার লোভ দেখিয়ে রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে গোলজার। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে, এই খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত গোলজারের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন ধড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিমুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী