হাওরেও নি*ষিদ্ধ হচ্ছে এক মাস মাছ ধরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

হাওরেও নি*ষিদ্ধ হচ্ছে এক মাস মাছ ধরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০২:৫৯:৩৪ পূর্বাহ্ন

হাওরেও নি*ষিদ্ধ হচ্ছে এক মাস মাছ ধরা

ফাইল ছবি


সমুদ্র এবং নদীর মতো হাওরেও বছরের একটি নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে সরকার। এজন্য গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। বিধিমালায় নতুন একটি বিধি সংযোজন করা হয়েছে।

বিধিমালা সংশোধনের প্রাক-প্রস্তাবে বলা হয়েছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওরগুলোতে প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সংশোধনী সম্পর্কে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। সরকার তা প্রয়োজনে বিবেচনা করবে।

উল্লেখিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি বা পরামর্শ না পাওয়া গেলে সংশোধনী চূড়ান্ত বলে গণ্য হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী