ঈদে বাড়ি ফেরার পথে বা*সচা পা য় একই পরিবারের ৪ জন নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরার পথে বা*সচা পা য় একই পরিবারের ৪ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৩:৩৮:২২ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরার পথে বা*সচা পা য় একই পরিবারের ৪ জন নি হ ত

ছবি : সংগৃহীত


ময়মনসিংহে ঈদ করতে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। ‍

রবিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চন্দ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার মেয়ে প্রীতি (৭) ও রীতি (১৪)। তারা নগরীর নাটক ঘরলেন এলাকার ভাড়া থাকতেন।

দুর্ঘটনায় দিলরুবার মেয়ে মাহি (১৬) ও ভাতিজী শ্যামলী (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, “অটোরিকশাকে বাসচাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ শহরে বসবাস করতেন। তারা ঈদ করার জন্য অটোরিকশা করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাস চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন তিন জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী