হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৪:৪২:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

ফাইল ছবি


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি বাংলাদেশের আকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

চৌধুরীবাজার সুন্নী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সওদাগর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, রাজনগর জামে মসজিদে সকাল ৮টায়, দানিয়ালপুর জামে মসজিদে সকাল ৯টায়, উমেদনগর তাওয়াকুলীয়া জামে মসজিদে সকাল ৯টায়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে সকাল ৮টায়, রেলওয়ে জামে মসজিদে জামাত সকাল ৯টায় ও পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার